যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১ মের এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।