মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদপাঠক হাজির করে বিস্ময় সৃষ্টি করেছে ভারত। এবার দেশটিতে চলেছে চালকবিহীন গাড়ি। মানুষের কোনো ধরনের সংস্পর্শ ছাড়াই সড়কে গাড়ি চলার কথা শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন বিস্ময়কর দৃশ্য দেখা গেছে দেশটির বেঙ্গালুরুর রাস্তায়। বলা হচ্ছে, এটিই ভারতের প্রথম চালকবিহীন গাড়ি।