চসিককে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দেবে বন্দর

চসিককে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দেবে বন্দর

চসিককে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দেবে বন্দর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন থেকে প্রতিবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ২২৪ কোটি টাকা গৃহকর দেবে। ২০২৫-২৬ অর্থ বছর থেকে চট্টগ্রাম বন্দর বছরে ২২৪ কোটি টাকা গৃহকর পরিশোধ করবে। দীর্ঘ আইনী লড়াই শেষে সোমবার চূড়ান্ত শুনানি শেষে বিভাগীয় কমিশনার উভয়পক্ষের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।