ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছিনতাই-চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে র্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
চাঁদাবাজ
১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আরও ৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
নোয়াখালী প্রতিনিধি:বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজির মালায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে
চট্টগ্রামের বায়েজীদে খুনের ঘটনায় কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
পটুয়াখালীর বাউফলে জেলেদের কাছে চাওয়া চাঁদাবাজি মামলায় একেএম মঞ্জুর আলম ওরফে এমদাদ হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
এবার ফরিদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।