সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।
চালক নিহত
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৪০) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বোয়ালমারীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এলেম শেখ (৪৫) নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রাকচাপায় বাদশা আলম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সাহানগাছা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা আলম বগুড়া জেলার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আছের আলীর ছেলে।
মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মফিজুল ইসলাম (৪০) নামে একজন বাস চালক নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক অটোচালক নিহত হয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক রিকশাভ্যানের চালক নিহত হয়েছে। নিহত কালা মিয়া (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের বেচু মিয়ার ছেলে।
সাতক্ষীরার তালা উপজেলায় ৩০ মাইল এলাকায় ঢাকাগামী একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মাহামুদুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী রিফাত হোসেন ফিফা।
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় আমির হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল-চালক নিহত মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতে ছেলে বিল্লাল হোসেন (১১)। তবে ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি।