নাটোরের বাগাতিপাড়ায় পরকীয়া প্রেমের জেরে খুন হন ইজিবাইক চালক দিদারুল ইসলাম মাহফুজ (১৮)। তার মাথায় এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে আঘাতের পর মৃত ভেবে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ঘটনার সাথে জড়িতরা।
চালক
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন সার্ডি এলাকায় নূরুল ইসলাম নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নূরুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা আতিক মার্কেট মসজিদ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর চাটখিলে রাস্তায় এলোমেলোভাবে গাড়ি রেখে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজিচালিত এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বোয়ালমারীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এলেম শেখ (৪৫) নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর মো. নেকবর হোসেন (২২) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।
আটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে সোমবার সকালে ঘটে এ ঘটনা।
কুমিল্লার বুড়িচংয়ে মহাসড়কের পাশের পুকুর থেকে সনজিত চন্দ্র দেবনাথ (৬৫) নামে এক ব্যটারিচালিত-অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা মিয়া (৫২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
জয়পুরহাটে বুদলা ওড়াও নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।