পরিবহন খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আনা সাড়ে চার কোটি টাকার বরাদ্দ বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় চলমান সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু নেতাদের মধ্যে উত্তেজনা ও বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত সিন্ডিকেট সভায় অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শনিবারে বাস সার্ভিস চালুর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।
চালু
সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি দ্বিতীয় শিফটে ডাকঘর সেবা উদ্বোধন করা হয়েছে।
হামের প্রাদুর্ভাবের মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের খোলা জায়গায় চালু হচ্ছে ২০ বেডের একটি ‘ফিল্ড হাসপাতাল’।
বৌদ্ধদের ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বরিশাল নগরীতে কীর্তনখোলা নদীর পানি বিশুদ্ধ করে সরবরাহের জন্য নির্মিত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের একটি ইউনিট চালু করা হয়েছে। বুধবার নগরীর রূপাতলীতে অবস্থিত ১৬ এমএলডি ক্ষমতাসম্পন্ন প্লান্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১২৫ বছর পর চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থাপন করা হলো কিডনি ডায়ালাইসিস মেশিন। গতকাল সোমবার রাতে সংকটাপন্ন এক কিডনি রোগীর ডায়ালাইসিসের মাধ্যমে এ সেবা চালু হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় মন্ত্রী সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
দীর্ঘ বিরতির পর আগামী শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পুনরায় নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।
দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।