জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার চালু হতে বিকেল গড়াবে। গত বৃহস্পতিবার থেকে এ সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এ সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।
চালু
রাজশাহী-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে আরেকটি ট্রেন। রাজশাহী-ভাঙ্গা রুটে চলাচলকারী আন্তঃনগর মধুমতী এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে এ রুটে চলবে।
আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ।সমাবেশকে ঘিরে খুলনা জুড়ে উৎসবের আমেজ বইছে। মহাসমাবেশের জন্য নৌকার আদলে মঞ্চ তৈরিসহ ওপরে প্রতীকী পদ্মা সেতু তৈরি করা হয়েছে।
দীর্ঘ ৫৮ বছর পর আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আবারো চালু হতে যাচ্ছে সাতক্ষীরার বসন্তপুর নৌ বন্দর। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সরকার এটি চালুর উদ্যোগ নেয়ায়, নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি প্রসার ঘটবে নৌ-পথে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এছাড়াও কম খরচে, স্বল্প সময়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ভারতে ট্রাফিকের ঝক্কি কমাতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামের এক সংস্থা। আগামী ৩ বছরের মধ্যে ভারতের মাটিতে ই-এয়ার ট্যাক্সি চালু করতে চলেছে তারা, যা নিমেষেই আকাশপথে যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে।
যখন তখন ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। সম্প্রতি নেপালে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মারা গেছেন ১৩৩ জনেরও বেশি মানুষ।
একমাসেরও বেশি সময় পর কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত। বুধবার থেকেই শুরু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া।
ঘূর্ণিঝড় হামুন এর কারণে একদিন বন্ধ থাকার পর আজ সকাল ৯ টা থেকে দেশেরপ্রধান সমুদ্র বন্দর চট্রগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
নির্ভরযোগ্য সেবাসহ বিভিন্ন ব্র্যান্ডের কৃষি যন্ত্রপাতি যেন এক জায়গায় পাওয়া যায় সে লক্ষ্যে অ্যাগ্রি মেশিনারি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে আইফার্মার।