হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের কবলে পড়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন।
চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ কাছন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাছন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুড়া গ্রামের বাসিন্দা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। এবার একসঙ্গে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে গণভোটকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রচারণা শুরু হলেও সেই কার্যক্রম এখনো মূলত শহর ও পৌর এলাকাকেন্দ্রিক সীমাবদ্ধ রয়েছে। যার ফলে চা বাগানের সাধারণ ভোটারদের বড় একটি অংশ গণভোটের বিষয়ে রয়ে গেছেন সম্পূর্ণ অন্ধকারে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৩টি ট্রাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের আওতাধীন পূর্ব পীরেরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জব্দ করা হয়। এসময় মো. লিটন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
হবিগঞ্জের চুনারুঘাটে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের অধীন ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, উত্তরাধিকার সনদ, চারিত্রিক সনদসহ জরুরি সেবা নিতে এসে কয়েকদিন ধরে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
চুনারুঘাটের সাতছড়ি সীমান্ত থেকে ৫১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সীমান্তের ১৬ নম্বর চা-বাগান নামের এলাকা থেকে মালিকবিহীন এসব ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএম মিজানুল হক (৪০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।