চুনারুঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ গ্রেপ্তার

চুনারুঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট আমরোড বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেলিম উপজেলার বনগাঁও গ্রামের নূর মিয়ার ছেলে। তিনি ২ নম্বর আহমদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।