পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জল হোসেন মোফাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
চেষ্টা
খাগড়াছড়ির গুইমারায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ জুন) অভিযুক্ত ব্যক্তিকে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে প্রায় ৭ বছর বন্দী করে রাখা হয়েছে। সরকারের সে হীন চেষ্টা ব্যর্থ হয়েছে।
পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় অবৈধ পথে নিলাম ছাড়া উৎপাদিত চা কুরিয়ারের মাধ্যমে বিক্রির সময় ৫০০ কেজি বস্তা চা জব্দ করেছে চা বোর্ড। বুধবার বিকেলে উপজেলার ভজনপুর পেট্রল পাম্প এলাকায় স্থানীয়দের সহায়তায় চাগুলো জব্দ করা হয়। পরে সব প্রক্রিয়া শেষে রাতে চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসে নেওয়া হয় ওই জব্দকৃত চা।
রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থীর সমর্থকরা সহিংসতার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত তৎপর আছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, বাংলাদেশে আত্মহত্যা একটি জটিল সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।সরকারি-বেসরকারি সবার প্রচেষ্টায় একযোগে কাজের মাধ্যমে আত্মহত্যা নিরসন করা সম্ভব।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুষ্টিয়া জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কাছে হস্তান্তর করেছে। গ্রেফতার কাউন্সিলরের নাম মীর রেজাউল ইসলাম বাবু।
পঞ্চগড় সদর উপজেলার আমতলা কাজীপাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে সুজন আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
কুমিল্লার লাকসামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল-আমিন (৩০) নামে এক ধান কাটার শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মুদাফরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। নির্যাতনের শিকার ওই শিশুর বাবা লাকসাম থানায় মামলা দায়ের করেন।