এতদিন রোহিঙ্গাদের বিরুদ্ধে স্থানীয়দেরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ ছিল। কিন্তু এবার স্থানীয়রাই রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের এক চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে। এসময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন অপহরণকারী চক্রের এক সদস্য। উদ্ধার হয়েছেন অপহরণের শিকার তিন রোহিঙ্গা।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।