জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল।
ছাত্রদল
লক্ষ্মীপুরের রামগঞ্জ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো হলো রামগঞ্জ উপজেলা ও পৌরসভা।
সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজি, এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে ধরেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানো ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিদুল ইসলাম শাওন (১৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘন ঘন লোডশেডিংয়ের বিকল্প সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সৌর প্যানেল স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সিদ্দিককে বহিষ্কার করা হয়েছে।