রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার পুলিশ।
ছাত্রলীগ
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তসলিম উদ্দিন তারেককে (২৩) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
শেরপুর জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সম্পাদক, ছাত্রলীগের ত্রাস রিফাত বাবুকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিনটি হত্যা মামলার আসামি। রিফাতের বাবা রুস্তম আলী শেরপুর সরকারি কলেজের কর্মচারী।
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হলের কক্ষে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি সভাপতি এ এস এম আল সনেটকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনশ্রী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুশরাত জাহান লিমু ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহাবুবুল ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করেছে।