বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।
ছাত্রলীগ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা ১২ টার দিকে ইটনা নতুন বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারি কাজের টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে সংবাদ সংগ্রহে গিয়ে কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ও এক শিক্ষকের বাধার মুখে পড়েছেন কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা। এ ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।
গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ফাহিম ভূঁইয়া (১৫) নামের এক নেতা। তিনি সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
যশোর প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ আজাদ (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
শরীয়তপুর-ঢাকা সড়কের মাঝিরহাট এলাকায় স্লোগান দিয়ে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও কর্মীদের বিরুদ্ধে। এ সময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যায় তারা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।