বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
ছাত্র
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের জামিন দিয়েছে সুনামগঞ্জের একটি আদালত। ‘ষড়যন্ত্রের’ অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল গত রোববার।
রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশি এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বরিশালের গৌরনদীতে এগারো শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি দেশি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোটসহ দুলাল প্যাদা নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঊর্মি খাতুন (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেছেন, বিএনপি আবারও তত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাত জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (২৯ জুলাই) রাত দশটায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের আয়োজিত শান্তি সমাবেশ থেকে ফিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর দুইজনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর কক্সবাজারের টেকনাফের হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার পেছনের একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতের (৯) মরদেহ।