পঞ্চগড় প্রতিনিধি: নোমান হাসানকে সভাপতি ও সাদমান সাদিক পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আংশিক কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
ছাত্র
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।
সাভার প্রতিনিধি :আশুলিয়ায় ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকার আমির হোসেনের বাড়িতে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে কুষ্টিয়ায় এক নারী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
পাবনা বুলবুল কলেজের শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিটের ঘটনা ধামাচাপা দিতে নির্যাতিত ছাত্রকেই নারী উত্যক্তকারী সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। মারপিটের পর পরই ঘটনা ভিন্নখাতে নিতে ফারজানা রহমান নামের এক বান্ধবীকে দিয়ে নির্যাতিত শরিফুল ইসলাম স্বাধীনের বিরুদ্ধে শ্লীলতাহানির অসত্য অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেয়।
পাবনা প্রতিনিধি: বেশকিছুদিন বন্ধ থাকার পর পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে অধ্যক্ষর সামনেই শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিট করেছে। এ ঘটনায় রোববার (২০ জুন) পাবনা সদর থানায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইবি প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর গতকাল বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের জন্য নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। তবে কেন্দ্রের দেওয়া এ কমিটিতে দলীয় নীতিমালা না মেনে বিবাহিত, অছাত্র ও বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের পদ দেওয়ার অভিযোগ করে এ কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন পদ প্রত্যাশী নেতাদের একাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলা থেকে ভিপি নুরসহ চারজনকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে পুলিশ।
আল আমিন: সাতক্ষরীরা জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ