চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
ছাত্র
শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুর ৩টায় এ দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
ঢাকা কলেজের ছাত্রাবাস খুলবে আগামী ৩০ সেপ্টেম্বর। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ওই দিন বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দ করা সিটে উঠতে পারবে।
বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পাবনার একটি আদালত এক স্কুল ছাত্রকে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন।বুধবার বিকেলে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় দেন। আদালত ওই অভিযুক্তকে পঁচিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর ক্যাম্পাস মুখরিত হলো ১ম বর্ষের নবাগত ছাত্রী এবং ২য় ও ৫ম বর্ষের ছাত্রীদের আগমনে।
প্রায় দেড় বছর পর আগামীকাল (১২ সেপ্টেম্বর) খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের ছাত্রাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে একদল লোক তুলে নিয়ে গেছে।
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তৌফিক মকবুল (২৩)।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মুখ ঢাকা নেকাব পরে ক্লাসে আসতে হবে এমন নতুন নির্দেশনা জারি করেছে তালেবান। এর আগে আফগানিস্তানের নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে বলে জানিয়েছিল তালেবান।