কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে পুলিশ পরিচয়ে তল্লাশির ঘটনায় দুই পুলিশ সদস্য ও তাঁদের এক সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে মারধর করেছেন শিক্ষার্থীরা।
জনক
পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
রংপুরের হারাগাছ এলাকায় নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে (১৭) বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়েছে। ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে পাবনা মানসিক হাসপাতালে প্রবেশ করতেই জেঁকে ধরে দালাল চক্র। এরপর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভ্রান্ত করে রোগী ও তার স্বজনদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেয় বিপুল টাকা।
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানাগর বাজারে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বরিশাল সদর উপজেলায় পরিবেশ রক্ষা ও মা ইলিশ সংরক্ষণে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্টোকজনিত কারণে অসুস্থ ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।