জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
জনপ্রশাসন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৮ জন সরকারি কর্মকর্তা ও দু’টি সরকারি বিভাগকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার-২০২৩’ দিয়েছেন।
চিকিৎসা গবেষণা ও মানবকল্যাণে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেয়েছে দেশের হৃদরোগ চিকিৎসায় একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান 'জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)'।
নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে খাদ্য মন্ত্রণালয়কে প্রাতিষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
এ মাসের শেষের দিকে আসছে নতুন একটি বিসিএস। এই বিসিএস হবে ৪৫তম সাধারণ বিসিএস। এতে ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন–ক্যাডারের পদ এখনো নির্দিষ্ট করা হয়নি।
সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বইসহ ১ হাজার ৪৭৭টি বই কেনার প্রকল্প বাতিল করা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময় কমানো বা ভার্চুয়াল অফিস চালু করার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরও সম্পদের হিসাব দেয়ার পক্ষে মত দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী থেকে আমরা সম্পদের হিসাব দিয়ে দেব।