দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
শিরোনাম
জলোচ্ছ্বাস
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ স্থলভাগে উঠে এলেও কমেনি উপকূলে ঝড়-জলোচ্ছ্বাসের শঙ্কা। তাই সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে আজও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে অত্যন্ত সক্রিয় এবং দেশের অন্যত্র তা সক্রিয় রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত থেকেই সারাদেশে হালকা এবং ভারী বৃষ্টি বর্ষণ হয়েছে। এরই মাঝে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়ার বিষেশ বিজ্ঞপ্তিতে ৪ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।