জাটকা

জাটকা আহরণ ও মজুদ থেকে বিরত থাকতে সবার প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর আহ্বান

জাটকা আহরণ ও মজুদ থেকে বিরত থাকতে সবার প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর আহ্বান

জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

জাটকা ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

জাটকা ধরার অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৮ জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরে জাটকা ধরায় ৩৩ জেলে আটক, ২২ জনের কারাদণ্ড

চাঁদপুরে জাটকা ধরায় ৩৩ জেলে আটক, ২২ জনের কারাদণ্ড

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ২২ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

জাটকা ধরার দায়ে ১৭ জেলে গ্রেপ্তার

জাটকা ধরার দায়ে ১৭ জেলে গ্রেপ্তার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে ১৭ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় ৭১ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

নোয়াখালীতে ১০ মণ জাটকা মাছ জব্দ

নোয়াখালীতে ১০ মণ জাটকা মাছ জব্দ

নোয়াখালীর সদর উপজেলায় গতরাতে ভ্রাম্যমাণ আদালত  অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে।মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ।  

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৮ মণ জাটকা জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৮ মণ জাটকা জব্দ

চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে এক হাজার ১২০ কেজি জাটকা জব্দ করেছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরে পাচারকালে সাড়ে ১২ মণ জাটকা জব্দ

চাঁদপুরে পাচারকালে সাড়ে ১২ মণ জাটকা জব্দ

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে জাটকা পাচারের ধায়ে পিকআপের চালক সোলেমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

চাঁদপুরে ৪৪০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ৪৪০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ড সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায়  কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার বহরিয়া মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

জাটকা নিধন বন্ধে আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান মৎস্য মন্ত্রীর

জাটকা নিধন বন্ধে আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান মৎস্য মন্ত্রীর

জাটকা ও মা মাছ নিধন বন্ধে আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।