বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে। সোমবার (০৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়।
- রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন
- * * * *
- রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থায়নের অভিযোগ, রাজধানী থেকে আ.লীগ নেতা গ্রেফতার
- * * * *
- ‘না মানে না, হাসিনা ফিরবে না’
- * * * *
- মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার
- * * * *
- টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- * * * *
জাতি
কোভিড-১৯ মহামারী আরো ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। জাতিসঙ্ঘ বুধবার এ কথা জানিয়েছে। কাজের সময় কমে যাওয়া এবং ভালো কাজের সুযোগ নষ্ট হওয়ার প্রেক্ষাপটে জাতিসঙ্ঘ এ কথা বলেছে।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ‘আমরা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। এটা জাতিসঙ্ঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।’
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীকাল ২৯ মে ‘আন্তর্জাতিক জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশের আটজন শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মে) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশের আটজনসহ বিশ্বের ৪৪ দেশের ১২৯ জন শান্তিরক্ষীকে এই পদক দেওয়া হয়।
জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরাইলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক ত্রাণসংস্থা- আনরাওয়া’র (UNRWA) পরিচালক ম্যাথিয়াস স্কামলে।
ফিলিস্তিনের দীর্ঘ দিনের সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতির আয়োজিত মধ্যপ্রাচ্য বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিশ্ব দরবারে ফিলিস্তিন সমস্যা সমাধানের কথা তুলে ধরেন।
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল ও গাজার মধ্যে চলা সংঘর্ষ চরম আতঙ্কজনক। শিগগির উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে।
ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয় নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনীতিকরা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।