জাতীয় সংসদ

দেশে টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশে টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমদানির পাশাপাশি দেশেও করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (০২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন বৃহস্পতিবার

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন বৃহস্পতিবার

জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (০২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।

আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি

আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ২ জুন, ২০২১ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহবান করে আদেশ জারি করেছেন। মঙ্গলবার বিকালে এক সরকারী বিবৃতিতে বলা হয়, “একাদশ জাতীয় সংসদের চলমান ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন ২ জুন এখানে শের-ই-বাংলা নগর সংসদ ভবনে বিকাল ৫ টায় শুরু হবে।”

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু আগামীকাল

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু আগামীকাল

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

শক্তিশালী বিরোধীদল অবশ্যই দরকার : প্রধানমন্ত্রী

শক্তিশালী বিরোধীদল অবশ্যই দরকার : প্রধানমন্ত্রী

‘গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, কারণ আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চাই।’

চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্ত নেই : শিল্পমন্ত্রী

চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্ত নেই : শিল্পমন্ত্রী

চলতি মৌসুমে রাষ্ট্রায়ত্ত মোট ১৫ চিনিকলের মধ্যে ছয়টিতে মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হলেও সরকার চিনিকল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।