জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি নতুন এক রূপে দেখা গেল এই তারকাকে। নীল রঙের চুলে দারুণ এই লুকের ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেহজাবিন।
জাবি
বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।
করোনা মহমারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ২১ অক্টোবর খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে ২ অক্টোবর সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজিবুর রহমান।
আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, “ আইএস আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী।” তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২৭শে মে একই ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল।মৃতব্যক্তির প্রাথমিক তথ্য নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজধানীর মুরাদপুরে বাবা-মা-বোনকে হত্যার ঘটনায় গ্রেফতার মাহজাবিন ইসলাম মুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার হওয়া মাহজাবিন নিহত মাসুদ রানা-মৌসুমী দম্পতির বড় মেয়ে।
তালা ভেঙে হলে ওঠা জাবি শিক্ষার্থীদের আজ সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ছাড়ার এ নির্দেশনা দেয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দূর্নীতির অভিযোগ এনে ভিসি’র অপসারণ এবং শিক্ষার্থীদের হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘দূর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা।