ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।
জাম
বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, বিএনপি মহাসচিব দিবাস্বপ্ন দেখছেন।বুধবার (১১ মে) দুপুরে খুলনা শিপইয়ার্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে সম্রাটের বিরুদ্ধে সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হতে পারে। একেবারে ঠিকঠাক ফলে গেল সেই কথা। শোলাকিয়ায় সকাল ১০টায় ঈদের জামাত শুরু হতে না হতেই নামল ঝুম বৃষ্টি। তবে বৃষ্টির বাগড়ায় থেমে থাকেনি নামাজ। ভিজে ভিজেই ঈদ জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় এ জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর কলাবাগানের সেই তেঁতুলতলা মাঠে থানা ভবন হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এখানে আর কোনো ভবন হবে না। মাঠ যেভাবে ছিল সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯ তম জন্মদিন আজ।
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে নাকি তা আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষ কিছুক্ষণের মধ্যে থেমে যাবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার দুপুরে সচিবালয় সাংবাদিককদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।