ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় জার্মানি। সেই সাথে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারত যাতে স্পষ্ট একটি অবস্থান নেয় সেই আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস।
জার্মান
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার তুরস্ক-সিরিয়া সীমান্তে পৌঁছেছেন। সোমবার আবারো সেখানে ভূমিকম্প হয়েছে। এ পর্যন্ত ভূমিকম্প ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছে।
ঢাকাস্থ জার্মান দূতাবাস রবিবার জানিয়েছে, দুই দেশের মধ্যকার ‘দৃঢ় সম্পর্ক জোরদার’ করতে ছয় জার্মান সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখন্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে সম্মত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।
উত্তর জার্মানিতে একটি ট্রেনে ছুরি হামলায় দু'জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ ইউক্রেনকে লিওপার্ড ২ ব্যাটল ট্যাংক সরবরাহ করতে রাজি হয়েছেন। রুশ বাহিনীকে বিতাড়িত করার জন্য ইউক্রেনের এসব ট্যাংক প্রয়োজন বলে বার্লিনের ওপর ব্যাপক চাপ সৃষ্টির প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
জার্মানির সুস্পষ্ট অনুমোদন ছাড়াই ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়টি ভাবছে পোল্যান্ড। সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, জার্মানি আনুষ্ঠানিক অনুমতি না দিলেও তার দেশ জার্মানির তৈরি লিওপার্ড টু ট্যাংক ইউক্রেনকে পাঠাতে প্রস্তুত দেশগুলোর একটি জোট তৈরি করছে।
জার্মানি তাদের তৈরী লিওপার্ড ট্যাংক ইউক্রেনে পাঠানোর অনুমতি দিতে প্রস্তুত। তবে ওয়ারশ যদি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিয়েভকে সহায়তা করার জন্য এ ধরনের কোনো অনুরোধ করে, তবেই তা করা হবে। এ তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবুক।
বাংলাদেশে সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি। বুধবার বার্লিনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. বার্বেল কোফলার এ সহযোগিতার কথা জানান।
রুশ ভূখণ্ডের দিকে এগুতে থাকা একটি জার্মান নৌবাহিনীর বিমানকে বাল্টিক সাগরে রুখে দিয়েছে রাশিয়ার সু-২৭ জঙ্গি বিমান। এমন দাবি করেছে রাশিয়া।