দন্ডিত ব্যক্তি হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে আসছেন তিনি। মাথিল্ডে বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফর করতে যাচ্ছেন।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সায়ত্ত্বশাসিত শায়া কাউন্টির জিনজিয়াং উইগুর অঞ্চলে ৬ দশমিক ১-মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান নতুন এদিন ধার্য করেন।
জর্জিয়ায় সাবেক এক সেনাসদস্য ছয়জনকে গুলি করে হত্যা করেছে। আহত বেশ কয়েকজন।শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির সাগারেহো শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ভবনের বারান্দা থেকে সাবেক ওই সেনাসদস্য হঠাৎ গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
আক্রমণভাগে শক্তি বাড়িয়েছে আর্সেনাল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্র ত্রোসারকে দলে টেনেছে তারা।