নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৯ জেলেকে ১০ হাজার করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলে
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর জেলে শ্রীকৃষ্ণ দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ২২দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৭ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উভয় পক্ষের ‘বিজয় দাবি করা’ উচিত এবং এই রক্তপাত থামানো উচিত।
বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হয়েছিলেন দুই নেতা।
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে এলংজুরী এলাকার পাশে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ শ্রীকৃষ্ণ দাস এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।
কৃষ্ণ সাগর উপকূলীয় বড় শহর ওডেসার মেয়র জেনাডি ত্রুখানোভের নাগরিকত্ব কেড়ে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন ৬১ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে এ অভিযান পরিচালিত হয়েছে।
রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ।
চাঁদপুরে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে টাস্কফোর্স ৪৫ জেলেকে আটক করেছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুরের সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ জব্দসহ ৭ জেলেকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।