ভোলা জেলার মেঘনা নদীর ভোলা-লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ বেহুন্দি জাল দিয়ে জাটকা শিকারের দায়ে ৪৩ জেলেকে আটকের পরে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ৩০ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। প্রার্থী হতে এরই মধ্যে ১ শতাংশ ভোটারের সই সংগ্রহ করেছেন। সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
খুলনার দিঘলিয়ায় উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে দুস্থ অসহায়, দরিদ্র ও অস্বচ্ছ মৎস্যজীবী ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
ছুটির দিনে শনিবার দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় একই পরিবারের ৪ জনসহ ৫, চট্টগ্রামে একসঙ্গে ৩ জন, সাতক্ষীরায় ভারতীয় দম্পতি, ফেনীতে শিশুসহ ২ জন, ময়মনসিংহে শিশুসহ ২ জন, মুন্সীগঞ্জে নানী-নাতি, রাজবাড়িতে ২ জন, লালমনিরহাটে একজন, গোপালগঞ্জে ২ জন, দিনাজপুরে ২ জন, রংপুরে একজন, মানিকগঞ্জে একজন, বেনাপোলে একজন ও গাজীপুরে এক পুলিশ কনস্টেবলসহ ২ জনের প্রাণ গেছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকালে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অফিসে হামলা চালিয়ে ১৯ জেলেকে ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা। অবৈধভাবে পাচারকালে মঙ্গলবার সকালে সুন্দরবনের নন্দবালা এলাকায় পশুন নদী থেকে একটি ফিশিং ট্রলার ও ৪টি নৌকা বোঝাই ২০ লাখ টাকা মূল্যের শিলা কাঁকড়াসহ ২৫ জেলেকে আটক করে বন বিভাগ
ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব অনন্তপুর এলাকায় এক মাদক বিক্রেতাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ মশারি ও খুঁটি জাল দিয়ে মাছ ধরার দায়ে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় জেল থেকে মুক্ত হয়ে মো. রবিন (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
ঘূর্ণিঝড় মিধিলির কারণে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩৯ জেলের মধ্য ১৪ জনকে সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লী এলাকায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ২৫ জেলের সন্ধান মেলেনি এখনো।