সুপার টুয়েলভের ম্যাচে রবিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেতে মরিয়া কিউইরা। তবে দলের অন্যতম তারকা মার্টিন গাপটিলকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলার সময় হারিস রউফের ডেলিভারিতে পায়ে চোট পেয়েছিলেন তিনি।