দেশের ছয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়
সকালের মধ্যে দেশের চার বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
দেশের দিকে ধেয়ে আসছে প্রায় পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল। এতে দেশের অধিকাংশ এলাকায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি চার বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আহমেদাবাদে দাপুটে জয়ে অবশেষে ছন্দে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। টানা ব্যর্থতার পর সোমবারের (২০ এপ্রিল) ম্যাচে যেন নতুন রূপে দেখা গেল তাদের।
ব্রাহ্মণবাড়িয়ার বিজনগর উপজেলায় গত শনিবার বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দুটি বসত ঘরসহ চারটি দোকানঘর লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলার পত্তন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিছু শিক্ষার্থীর হিন্দি গানের সঙ্গে উচ্ছৃঙ্খল নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কালবৈশাখী ঝড়ে নদী উত্তাল হয়ে যাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যশোরের মণিরামপুর ও কেশবপুরে হঠাৎ কালবৈশাখি ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ কৃষক নিহত হয়েছে।