বরিশালের বানারীপাড়ায় ঝড়ে গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে তার সাত বছর বয়সী শিশু সন্তান।
ঝড়
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
খাগড়াছড়ি জেলায় ঘূর্ণিঝড়ে ও বৃষ্টিতে বোরো ধান, সবজি ও আম্রপালি বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে বিভিন্ন স্থানে ঘরের চাল উপরে বসতবাড়ির ক্ষতি হয়েছে।
দেশের ওপর দিয়ে গত কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়। এ অবস্থায় শুক্রবার (১ মে) দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঝারি এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৫টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি। উপড়ে পড়েছে শত শত গাছপালা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ২৪ ঘণ্টা ধরে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাত্র দেড় মিনিটের কালবৈশাখী ঝড়ে বেশকিছু ঘরবাড়ি, গাছপালা ও আবাদি জমির ফসল লন্ডভন্ড হয়ে গেছে।
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে।
ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন।