বস্তিবাসীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। প্রথম দিন রাজধানীর কড়াইল বস্তিতে টিকা দেওয়া হবে।
টিকাদান
১২ থেকে ১৭ বছর বয়সের স্কুলশিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি এই সপ্তাহেই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
ইউনিয়ন পর্যায়ে আবারও টিকাদান কর্মসূচি শুরু হবে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মানুষকে টিকাদানে উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হয়েছিল।
কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের প্রথমবারের মতো করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
নানা নাটকীয়তার পর বাংলাদেশে আজ থেকে গণ টিকাদান বা 'ভ্যাকসিনেশন ক্যাম্পেইন' শুরু হয়েছে।করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে বেশি মানুষকে টিকার আওতায় আনার জন্য প্রথমে ছয়দিন ধরে এক কোটি মানুষকে টিকা দেয়া হবে ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
হিমালয় রাষ্ট্র ভুটান তার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশের টিকা দেয়া পুরপুরি সম্পন্ন করেছে মাত্র সাত দিনে। ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ (লকডাউন) আগামী ৫ আগস্ট পর্যন্তই বলবৎ থাকবে এবং আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে।
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। একইসাথে পরের দিন ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন সারাদেশে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে।
করোনার লাগামহীন সংক্রমণ রুখতে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে সোমবার থেকে চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে।
করোনা রোধে কাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে।