স্যাম কুরানের বোলিং তোপে মাত্র ১৩৭ রানেই বাঁধা পড়েছে পাকিস্তান। মেলবোর্নে জয়ের উল্লাসে মেতে উঠতে ইংল্যান্ডের চাই ১৩৮ রান। স্যাম কুরানকে যোগ্য সঙ্গই দিয়েছেন আদিল রাশিদ ও ক্রিস জর্ডান।
- সমুদ্রের তলদেশে মিলল ৭৪ বছর আগে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ
- * * * *
- জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা কীভাবে প্রস্তুত করা হয়েছে, মুখ খুললেন সেই কাজী
- * * * *
- আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
- * * * *
- ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’
- * * * *
- ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- * * * *
টি-টোয়েন্টি বিশ্বকাপ
আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। দুটি দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জয় করেছে। পাকিস্তান ২০০৯ সালে। ইংল্যান্ড ২০১০ সালে। দুটি দলই তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলতে নামবে।
টি-টোয়েন্টি ক্রিকেটের শ্রেষ্ঠদল কারা সেই লড়াইয়ের মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২ টাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে এই লড়াই। ইংল্যান্ড ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৯ আসরের চ্যাম্পিয়ন।
ওয়াসিম আকরাম সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার। কারো কারো চোখে শুধু বা-হাতিদের মধ্যেই নয়, পেসারদের মধ্যেও ওয়াসিম আকরাম এক নম্বর। তার বহুমাত্রার পেস বোলিং, নিখুঁত লাইনলেন্থ, সুইং আর ইয়র্কারের সুনাম মুখে মুখে। টেস্ট আর ওয়ানডে মিলে যার নামের পাশে ৯১৬ উইকেট।
মেলবোর্নে আগামীকাল রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড।প্রায় তিন সপ্তাহ ধরে চলমান এই টুর্নামেন্টের শেষ ম্যাচে নির্ধারিত হবে কে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন।বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে এই ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতকে খুব সহজেই হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ১০ উইকেটের দাপুটে এবং বড় ব্যবধানের এই জয় দিয়ে রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলা নিশ্চিত করলো জস বাটলারের দল।
শিরোপার লড়াইয়ে দেখা হলো না আর ভারত-পাকিস্তান মহারণ। আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
চলতি টি-২০ বিশ্বকাপের একাধিক ম্যাচে বড়সড় প্রভাব ফেলেছে বৃষ্টি। প্রকৃতির প্রতিবন্ধকতায় প্রভাব পড়েছে একাধিক ম্যাচে। সুপার টুয়লেভে ভারতের কোনো ম্যাচ পরিত্যক্ত না হলেও ইংল্যান্ড বৃষ্টির জন্য মাঠে নামতে পারেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই অবস্থায় অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকূটি।
আরো একটা বাবর-রিজওয়ান জুটি, আরো একটা জয় পাকিস্তানের। আজ বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ফাইনাল নিশ্চিত হলো পাকিস্তানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।