ইতিহাস গড়া জয় পেল দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। হঠাৎ স্কোরকার্ড দেখে মনে হতেই পারে, খেলাটা হয়তো ৫০ ওভারে। ২৫৮ রানের লক্ষ্য এত সহজে জয় করে নিলে যে কেউ ভাবতেই পারে তা! ৬ উইকেট আর ৭ বল বাকি থাকতেই কিনা জয়ের বন্দরে পা রাখে প্রোটিয়ারা!