জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ সিরিজ জয় লাভে জয় করেছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।
টি-২০
বাংলাদেশ ক্রিকেট দলের এবারের জিম্বাবুয়ে সফর ছিল সাফল্যে ভরা। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি ২০তেও বড় জয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ বল বাকি থাকতেই ১৪৩ রানে অলআউট হয়েছে। এই ম্যাচ সিরিজের ১-১ সমতায় ফিরল জিম্বাবুয়ে। রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম টি-টোয়েন্টির চেয়ে দ্বিতীয় ম্যাচে বেশ শক্ত অবস্থানে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্বাগতিকরা। সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭ রান।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।
কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। মঙ্গলবার (০১ জুন) আইসিসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জিন পর্যন্ত সময়সীমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
চলতি বছরের শেষেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা চিন্তা বাড়ালেও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার জন্য সে দেশের ক্রিকেটারদের ভিসা যাতে দ্রুত নিশ্চিত করা হয়, তার জন্য বিসিসিআইয়ের কাছে লিখিত আশ্বাস চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে অফিসিয়াল পোশাক প্রকাশ করেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী পাঁচটি দল। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাঁচ দলের পাঁচ ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে উপস্থিত হন জার্সি গায়ে।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে, করবে-না, এ নিয়ে সিদ্বান্তহীনতায় দুলছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল দু’মাসে তিনবার বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি।