টুঙ্গিপাড়া

টুঙ্গিপাড়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ

টুঙ্গিপাড়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নের লক্ষে ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এ সময় ইন্টারনেট সংযোগের রাউটার, অনুসহ সাউন্ড বক্স, কি বোর্ড, মাউস ও মাল্টিফ্লাগ বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা

টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও  মিল্ক ফিডিং প্রোগ্রাম হয়েছে। আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় এ প্রোগ্রামের আয়োজন করে।