টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১ আহত ১১

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সকালে পশ্চিম টেক্সাসের এই শহরে মর্মান্তিক এই গোলাগুলির ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।