এবারের ঈদে পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে চার কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। কর্তৃপক্ষের ভাষ্য মতে, এটিই সেতুতে এ পর্যন্ত সর্বোচ্চ আহরিত টোল।
টোল
যান চলাচল শুরুর এক বছরেই পদ্মা বহুমুখী সেতুতে টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের জনগণের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর ওই বছরের ২৬ জুন থেকে চলতি বছরের ৭ জুন পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
উদ্বোধনের পর পদ্মা সেতু থেকে ৩২১ দিনে (১২ মে) ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় হয়েছে। শনিবার (১৩ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন।তিনি বলেছেন, ‘সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করছে।
ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শনিবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উদ্বোধনের পর ১০০ দিনে পদ্মা সেতুতে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। ১৫ লাখ ৪০ হাজারের বেশি যানবাহন থেকে এসব টোল আদায় হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর দিন ২৬ জুন থেকে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ২৬ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪২ দিনে দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫ টি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।