জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় করা মামলার বিচার করতে নিয়োগ পাওয়া ট্রাইব্যুনালে তিন বিচারপতি যোগ দেবেন আজ।
ট্রাইব্যুনাল
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠনের অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমরা এ চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিতব্য বিচার সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকার্য সম্পাদনের জন্য ১০ সদস্যের একটি তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। সংস্থার প্রধান করা হয়েছে সাবেক অ্যাডিশনাল ডিআইজি মাজহারুল হককে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার বিক্ষোভ চলাকালে হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৭ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ব্রডব্যান্ড ও মোবাইলফোনের ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় ১০ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার ছয় মন্ত্রীসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামকে।
জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মাসের সাজাপ্রাপ্ত ড. ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে স্থায়ী জামিন চাইবেন।