রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
ট্রাক
পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঊর্মি খাতুন (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রাজধানীর রামপুরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তার নাম পুলক গোমেজ (২১)। তিনি কালীগঞ্জের বিতিম গোমেজের ছেলে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাসের হেলপার ও সুপারভাইজারের।
আলমডাঙ্গা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুত্বর আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বকুল মোল্লা নামের এক ট্রাক চালককে আহতাবস্থা উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া বাজার সংলগ্ন রাস্তায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে মো. রিফাত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বগুড়ার আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তাদের ছেলে পাঁচ বছর বয়সী তাশফিয়ান রহমান।