সুনামগঞ্জে লেখালেখি কর্মশালা উদ্বোধন

সুনামগঞ্জে লেখালেখি কর্মশালা উদ্বোধন

সংগৃহীত

সুনামগঞ্জ জেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খলিল রহমান।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কবি ইকবাল কাগজী, লেখক কুমার সৌরভ, লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী। এ লেখালেখির কর্মশালায় ৭০ জন অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, এ আর জুয়েল, লোকসংস্কৃতি গবেষক মোহাম্মদ সুবাস উদ্দিন, লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যডভোকেট আবুল হোসেন ও সুরঞ্জিত গুপ্ত রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।