বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় সোনাতলা রেলস্টেশনের দক্ষিণে লাইনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ট্রেনে কাটা
রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশে উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এই ঘটনা ঘটে।
রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মো. মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার সকাল ৮টার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার সকালে টঙ্গী-নরসিংদী রেল লাইনের ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে মনোযোগী তিন বন্ধু ট্রেনে কাটা পড়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।