ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. রোকন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ট্রেনে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় খোদেজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মুক্তা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিনে উপজেলার একটি পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গাইবান্ধায় চলন্ত ট্রেনে কাটা পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের এক পা পুরোপুরি বিচ্ছিন্ন ও অন্য পা থেঁতলে যাওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ওই যুবক মারা যান।
রাজধানীর শ্যামপুরের জুরাইন রেল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিং এ আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গিয়ে পাশের খাদে গিয়ে পড়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেলক্রসিং এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।