আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে অগ্রিম টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে আগামী ১৩ মে থেকে অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হবে।
ট্রেনে
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের সিগন্যালে বন্ধ রেলগেটের পকেট গেট দিয়ে যাওয়ার সময় রেললাইনে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন আরোহী। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টায় ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গীর নতুন বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত (৩৪) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর বসন্তপুরে ট্রেনে কাটা পড়ে বাবলু খাঁ (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৭) নামে এক নারী নিহত হয়েছেন।
কুমিল্লায় রেললাইনে বসে গাঁজা সেবন করার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে
রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের মাদ্রাসা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ইটভাঙা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।