ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা স্টেশনের দূরত্ব ৭৭ কিলোমিটার। এ রেলপথের জন্য ভাড়া নির্ধারণে একটি প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম প্রস্তাবনায় ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সমালোচনা হওয়ায় ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
ট্রেনে
গাইবান্ধা সদরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় সৈরভ মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়ায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় পাটগ্রামগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ছাগলহাটা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল আলী আজগর তরফদার (৬৫) নামের এক বৃদ্ধের।
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মমেছা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে পাঁচবিবি উপজেলার বাগজানা খায়ের মন্ডল পুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার স্বপ্নের পদ্মা সেতুতে ট্রেনের যাত্রী হয়ে ফরিদপুরের ভাঙ্গা আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১০ আক্টোবর) পদ্মা সেতুতে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
রাজধানীর ক্যান্টনমেন্টে থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।