দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মোড় লেভেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
ট্রেনে
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়েছে এক স্টেশন মাস্টারের। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনার শিকার স্টেশন মাস্টারের নাম মো. আব্দুস সোবহান আকন্দ।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের আক্কেলপুরে হাস্তাবসন্তপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মনি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে চলন্ত ট্রেনে কাটা পড়ে ফেকু রাজভন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন গেন্দু রাজভন (৫৫) নামে অপর একজন।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মো. স্বপন (২০) নামে প্রবাসী যুবক নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৭টায় ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ।
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিনজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। বরখাস্ত করা তিনজন হলেন- যাত্রীবাহী ট্রেনের পেছন দিকে ধাক্কা দেওয়া মালবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ড।
রেলপথে শরীরে ফেন্সিডিল বেঁধে ঢাকায় যাওয়ার পথে চার নারী আটক হয়েছে। আটকরা হলেন- আনোয়ারা (৪৪), মনোয়ারা বেগম (৩৬), মেরিনা (৪৬) ও ইতি (২৭)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।