হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৩) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
ট্রেন
আগামী বুধবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে রংপুর শহর সেজে উঠেছে। রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন তিনি। তবে সমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
ভারতের মহারাষ্ট্রে একটি রেলওয়ে স্টেশনে চারজনকে গুলিতে করে হত্যা করেছে রেলওয়ে নিরাপত্তা কর্মী। এদের মধ্যে তিনজন সাধারণ যাত্রী এবং অন্য একজন পুলিশের সহকারী উপ-পরিদর্শকও ছিলেন।
নগরের দেওয়ানহাট রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে যুবকটির পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে; এ ঘটনায় ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে ওই নারীর।
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার (৮২) নিহত হয়েছেন।
দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। তবে এ সময় অন্য কোনও ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।