চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা
ডাকাতি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) মারপিট করে নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত সদস্যরা।
গাজীপুরের শ্রীপুরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চালক নূরুজ্জামানকে মারপিট করে আতঙ্ক সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় সাতখামাইর চেরাগআলী মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনী গ্রামে নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে স্থানীয়দের বসতবাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) দিনগত রাতে সদর উপজেলার কমলাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- নান্নু সরদার (৫৩), মো. রাজু আহমেদ (৫০), মো. হানিফ (৫০), মো. হুমায়ুন (৪১), মো. তাহিরুল (৩৮) এবং মো. রেজাউল করিম (৩২)।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে একজনকে মারপিট করে চারটি কুরবানির গরু ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের এক এসআইসহ দুজনের বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার রাত ৩টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবাহু গ্রামের এসআই হুমায়ুন রশিদের বাড়িতে ও একই ইউনিয়নের শাকই গ্রামের শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে টিপ ছোরাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুর ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে এক চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে রূপসা দক্ষিণ ইউনিয়নের চর মুঘুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।